Skip to main content
UNO Card Game Number 1 for Family Fun

UNO Card Game Number 1 for Family Fun

BDT 80BDT 100Save BDT 20

Secure
Checkout

Satisfaction
Guaranteed

Privacy
Protected

Buy now

Details:

SKU
qcl8b

Description

১. এটা বাচ্চাদের জন্য অনেক মজার।
২. এটা যেকোনো সময় যেকোন জায়গায় খেলা যায়।
৩. এটি টেলিভিশন/কম্পিউটার /মোবাইলের গেইমের চেয়ে স্বাস্থ্যকর।
৪. এটি শিশুদের মানসিক বুদ্ধিমত্তা বিকশিত করে।
৫. এটি আমাদের সামাজিক সম্পর্ক তৈরি করে।
৬. এটি পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন দৃঢ় করে।
৭. এটি মনকে তীক্ষ্ণ করে।
৮.উনো সকল বয়সের মানুষের জন্য।


সর্বনিম্ন ২ জন থেকে একাধিক খেলোয়াড় নিয়ে এটি খেলা যায়। সবচেয়ে মজা হয় যখন ৪ জন খেলোয়াড় হয়।
UNO সেটে মোট ১০৮ টি কার্ড থাকে। নীল রঙের ১৯ টি, ০-৯ সংখ্যার। সবুজ রঙের ১৯ টি, ০-৯ সংখ্যার। লাল রঙের ১৯ টি, ০-৯ সংখ্যার। হলুদ রঙের ১৯ টি, ০-৯ সংখ্যার। ৮ টি Draw Two Cards, ৮ টি Reverse Cards, ৮ টি Skip Cards, ৪ টি Wild Cards, ৪ টি Wild Draw 4 Cards .
প্রত্যেক খেলোয়াড় ৭টি করে কার্ড পাবে। খেলার মূল উদ্দেশ্য সবার আগে হাতের কার্ড গুলো থেকে মুক্তি পাওয়া। সবাইকে ৭টি করে কার্ড দিয়ে অবশিষ্ট কার্ড গুলো সামনে থাকবে এবং সবার ওপরের কার্ডটি ডিসপ্লে হবে। খেলাটি হবে ওই ডিসপ্লে হওয়া কার্ডটিকে কেন্দ্র করেই।
যদি ডিসপ্লে হওয়া কার্ডটি এবং আপনার হাতের কোনও একটি কার্ড একই রঙের অথবা সম বৈশিষ্ট্যের হয় (০-৯ সংখ্যা, Draw Two Card, Skip Card ও Reverse Card)। তাহলে আপনি আপনার হাতের কার্ড থেকে সেই কার্ডটি অপসারণ করতে পারবেন। এবং অপসারিত কার্ডটিই হবে পরবর্তী ডিসপ্লে কার্ড। ডিসপ্লে কার্ডের সাথে কোন কার্ড মিল না থাকলে শুরুতে রেখে দেওয়া অবশিষ্ট কার্ড থেকে একটি কার্ড আপনাকে Draw করতে হবে। Draw করা কার্ডটি যদি ডিসপ্লে কার্ডের সাথে মিল থাকে, তাহলে কার্ডটি Draw করেই আবার অপসারণ করতে পারেন।
কেউ Draw Two Card প্লে করলে তার পরবর্তী জনকে ২টি কার্ড Draw করতে হবে। Skip Card এর জন্য পরবর্তী জন তার টার্ন মিস করবে, এবং Reverse Card এ কার্ড দেওয়ার দিক পরিবর্তন হবে।
Wild Card হচ্ছে সবচেয়ে কাজের কার্ড। Wild Card প্লে করে আপনি আপনার প্রয়জন মত ডিসপ্লে কার্ডের রং পরিবর্তন করে দিতে পারেন এবং Wild Draw 4 Cards এর মাধ্যমে রং পরিবর্তনের পাশাপাশি পরবর্তী জনকে ওই রঙের ৪টি কার্ড Draw করতে বাধ্য করতে পারেন। শুধু তাই না, সেই সাথে সে তার টার্ন টিও মিস করবে।

Related Products: